Ticker

6/trending/ticker-posts

ইমুতে ভিডিও ও অডিও কল রেকর্ড বা স্ক্রিনশট নেওয়া বন্ধ করার উপায়: ইমুর গুরুত্বপূর্ণ সেটিং

ইমুতে ভিডিও ও অডিও কল রেকর্ড বা স্ক্রিনশট নেওয়া বন্ধ করার উপায়: ইমুর গুরুত্বপূর্ণ সেটিং


ইমুতে ভিডিও ও অডিও কল রেকর্ড বা স্ক্রিনশট নেওয়া বন্ধ করার উপায়: ইমুর গুরুত্বপূর্ণ সেটিং

সূচিপত্র: ইমু ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা ও গোপনীয়তা রক্ষার জন্য নিয়ে আসলো নতুন দুর্দান্ত কয়েকটি সেটিং। যার মাধ্যমে আপনারা পরিবার বা প্রিয়জনদের সাথে যত ধরনের অডিও-ভিডিও কথা বলেন না কেন, সেগুলো অপরপক্ষ স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশট নিতে পারবে না। ইমুর এই সেটিংটি সবার জানা থাকলে অ্যাকাউন্টের নিরাপত্তা অনেক বেড়ে যাবে। এছাড়াও দেখা যায় অনেক সময় সাইবার অপরাধীরা মানুষের ইমুর চ্যাট লিস্ট হ্যাক করে বিভিন্ন ধরনের প্রতারণা করে থাকে। তো চলুন আজকের এই পোস্টে আমরা ফিচারটি সম্পর্কে বিস্তারিত জেনে নেই। ইমুতে ভিডিও কল নিরাপত্তা বাংলাদেশ থেকে যারা প্রবাসে গিয়ে চাকরি করেন বহু পরিবার-পরিজন রেখে, তাদের জন্য ইমু একটি অন্যতম যোগাযোগ মাধ্যম। এর মাধ্যমে খুব সহজেই দূর দূরান্তে থাকা প্রিয়জনদের সাথে যোগাযোগ করা যায়। দীর্ঘদিন দূরে থাকার কারণে পরিবার বা প্রিয়জনদের সাথে শুধু অডিও কলে কথা বলে মন ভরে না, যার জন্য অনেকেই নিয়মিত ভিডিও কলে কথা বলে থাকেন। এখন মূল কথা হচ্ছে: ইমুতে ভিডিও কলে কথা বলার সময় ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তার কথা বিবেচনা করে সেই কলগুলোর ভিডিও এবং অডিও যদি অপরপক্ষ স্ক্রিন রেকর্ড করে রাখে, তবে নিরাপত্তা মারাত্মক বিঘ্নিত হতে পারে। আর এই ব্যক্তিগত সুরক্ষার কথা চিন্তা করেই কিন্তু ইমুর এই নতুন আপডেট। ভিডিও কলে নতুন প্রাইভেসি আপডেট প্রিয়জনদের সাথে ইমুতে কথা বলার ক্ষেত্রে ব্যক্তিগত নিরাপত্তা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় বিভিন্ন কারণে ভিডিও কলে কথা বলার ক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন—কারো সাথে কোনো কারণে ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য সৃষ্টি হলে, তখন পূর্বের ভিডিও কলে কথা বলার মুহূর্তগুলোর স্ক্রিন রেকর্ড বা স্ক্রিনশটকে অপব্যবহার করার একটি ঝুঁকি তৈরি হয়। ব্যবহারকারীরা যেন এমন কোনো ব্ল্যাকমেইল বা হয়রানির শিকার না হন, সেজন্যই ইমু তাদের এই নতুন আপডেট এনেছে। ইমুর এই নতুন সেটিং এর মাধ্যমে কি হবে ইমুর এই নতুন দুর্দান্ত প্রাইভেসি আপডেটের ফলে আপনারা যে যেখান থেকেই প্রিয়জনদের সাথে ভিডিও কলে কথা বলেন না কেন, অপরপক্ষ সেগুলো আর কেউই স্ক্রিন রেকর্ড করতে পারবে না অথবা স্ক্রিনশট তুলে অন্য কারো কাছে শেয়ার করতে পারবে না। এর মাধ্যমে খুব সহজে আপনাদের ব্যক্তিগত কথোপকথন ও ছবি সুরক্ষিত থাকবে। নতুন এই সেটিংটি কিভাবে আপনারা সেটআপ করবেন এবং চালু করবেন, তার বিস্তারিত নিচে দেওয়া হলো। নতুন ইমু সফটওয়্যার - প্রাইভেসি আপডেট এবার চলুন দেখে নেই ইমুতে নতুন প্রাইভেসি আপডেট কিভাবে আপনার ফোনে চালু করবেন, যেন আপনার অনুমতি ছাড়া কেউ মেসেজের স্ক্রিনশট এবং ভিডিও রেকর্ড করতে না পারে। এবং সবচাইতে মজার বিষয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি ইমুতে আপনার অনুমতি ছাড়া আপনাদের কনভারসেশনের স্ক্রিনশট নিতে চায় বা ভিডিও রেকর্ড করতে চায়, তাহলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পাবেন। Block Screenshot For Calls চালু করার নিয়ম
এর জন্য আপনারা সরাসরি আপনার ফোনে থাকা ইমু সফটওয়্যার ওপেন করবেন। তারপর চলে যাবেন Security & Privacy (নিরাপত্তা ও গোপনীয়তা) সেটিংসে। এরপর খুঁজে বের করবেন কোথায় লেখা আছে “Block screenshot for calls” এবং এই অপশনটি অফ করা থাকলে সেটাকে অবশ্যই অন (On) করে দিবেন। এতে করে আর কেউই আপনার ভিডিও কল অথবা অডিও কলের স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড কিছুই করতে পারবে না—এক কথায় কোনো প্রমাণ থাকবে না। এই নিয়মটা হচ্ছে সবার জন্য, অর্থাৎ এটা মেইন সেটিংস থেকে চালু করলে আপনি যার সাথেই কথা বলেন না কেন, অপরপক্ষ কোনোভাবেই স্ক্রিনশট বা ভিডিও রেকর্ড করতে পারবে না।
Block Screenshot For Calls Individually (নির্দিষ্ট কারো জন্য চালু করার নিয়ম)
এবার যদি আপনি নির্দিষ্ট করে কেবল কোনো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ভিডিও কলে কথা বলার সময় এই অপশনটা চালু করে রাখতে চান, তাহলে যেভাবে করবেন: প্রথমে আপনারা সেই ব্যক্তির চ্যাট লিস্টে বা প্রোফাইলে ঢুকবেন। উপরে ডান পাশে থ্রি-ডট (Three-dot) বা সেটিংস আইকনে ক্লিক করবেন। সেখান থেকে গিয়ে আপনারা ‘Block screenshot for calls’ অপশনটি চালু করে দিবেন। এতে করে নির্দিষ্ট ওই ব্যক্তি আপনার অডিও এবং ভিডিও কল কোনোভাবেই স্ক্রিনশট বা রেকর্ড করে রাখতে পারবে না। এটাই হচ্ছে ব্যক্তিগতভাবে কাউকে স্ক্রিনশট অথবা ভিডিও কল রেকর্ড করা থেকে ব্লক করার নিয়ম। আশা করছি বুঝতে পেরেছেন এই পোস্টে আপনারা কিভাবে ইমুতে ভিডিও বা অডিও কলে কথা বলার সময় স্ক্রিন রেকর্ড এবং স্ক্রিনশট নেওয়া থেকে নিজের অ্যাকাউন্ট ও কলকে সুরক্ষিত রাখবেন।
ধন্যবাদ জানিয়ে আজকের পোস্ট এখানেই সমাপ্ত করলাম।

Post a Comment

0 Comments