Ticker

6/trending/ticker-posts

যে ভুলে হারাতে পারে আপনার গুগল এডসেন্স একাউন্ট! Your account has been closed by Google

যে ভুলে হারাতে পারে আপনার গুগল এডসেন্স একাউন্ট! Your account has been closed by Google

যে ভুলে হারাতে পারে আপনার গুগল এডসেন্স একাউন্ট! Your account has been closed by Google



ভূমিকা: এক নিমিষেই স্বপ্নভঙ্গ! কেন বন্ধ হয় গুগল অ্যাডসেন্স? 

আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলে অনেক ভাল আছেন দীর্ঘদিন পর Sartybd.com এ  আরও একটি নতুন অনলাইন ইনকাম সম্পর্কিত আর্টিকেল পাচ্ছেন Google Adsense  সম্পর্কে 

একজন কন্টেন্ট ক্রিয়েটর কত কষ্ট করে আর্টিকেল লিখে এবং কত বছরের পরিশ্রম থাকে একটা সাইটের পিছনে কিন্তু তার অজান্তে করে ফেলা কিছু ভুলের জন্য প্রিন্ট হতে পারে তার গুগল এডসেন্স একাউন্টটি অথচ সে ওই বিষয়ে কোন কিছুই জানে না সেই ভুলগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব যেই ভুলগুলো আপনি হয়তো জানেন না যে এইটা গুগল এডসেন্সের পলিসি বা রুলস ব্রেক করে এমন কোন কিছু নিয়ে আপনি পোস্ট দিলেন এবং দেখলেন যে আপনার google এডসেন্স অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়ে গেল তাই আপনাদের সতর্ক হওয়ার জন্য আজকের এই গুরুত্বপূর্ণ পোস্ট

নিজের পায়ে কুড়াল: ইনভ্যালিড ক্লিক (Invalid Click Activity) 

একটি এডসেন্স একাউন্ট পেতে অনেক পরিশ্রম করতে হয় এবং অনেক সময় লাগে ধৈর্য পরিচয় দিতে হয় তবে যে কথা বলতে চাচ্ছি যে সেই অ্যাকাউন্টটা হারানোর অন্যতম একটি কারণ হচ্ছে Google Adsense ইনভ্যালিড ক্লিক (Invalid Click Activity) এটার জন্য কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটরের এডসেন্স একাউন্টে সাসপেন্ড হয়ে থাকে তো উল্লেখযোগ্য কয়েকটি কারণ আমি নিচে তুলে ধরছি যেই কাজগুলো যদি আপনার সাইটে করেন তাহলে আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হতে পারে 

১.  ভুল করে হলেও নিজের ওয়েবসাইটের কোন বিজ্ঞাপনে নিজে ক্লিক করা 

২. আপনার বন্ধুবান্ধব বা কাছের লোকজনদেরকে দিয়ে আপনার  সাইটের বিজ্ঞাপনে ক্লিক  করানো

৩. কোনো গ্রুপ বা চ্যাটিং অ্যাপের মাধ্যমে "ক্লিকের বিনিময়ে ক্লিক" (Click Exchange) করা। 

৪. আপনার ওয়েবসাইটের নাম কোন শত্রু অথবা আপনার ভালো জানা এমন কাউকে বলা

উল্লেখিত এই কয়েকটি কাজ যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার google এডসেন্স একাউন্টটি যেকোনো সময় সাসপেন্ড হয়ে যেতে পারে কারণ হচ্ছে google এর যে রোবট আছে সে কিন্তু এই ক্লিকগুলো খুব সহজেই শনাক্ত করতে পারে এবং আপনাকে ধরতে তার খুব বেশি সময় লাগে না সেই স্পষ্ট বুঝতে পারে যে আপনি ইচ্ছাকৃতভাবে ইনভেলিড একটিভিটি করছেন 


কনটেন্ট ইজ কিং, কিন্তু 'নিষিদ্ধ' কনটেন্টই কাল! (Policy Violating Content) 

গুগলের কঠোর কিছু পলিসি রয়েছে যেগুলো আপনাকে মানতেই হবে কারণ সেখানে যদি বিন্দু পরিমান এদিক সেদিক হয় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট নিশ্চিতভাবে সাসপেন্ড হবে আপনি ফেরাতে পারবেন না কারণ হচ্ছে গুগল পলিসির দিক থেকে খুবই শক্ত অবস্থানে থাকে সবসময় তো আমি আপনাদেরকে নিচে কয়েকটি কারণ বলছি যেগুলো করলে পলিসি ভায়োলেশন এর ভেতর পড়বে 

১. অ্যাডাল্ট অথবা ১৮ প্লাস কোন কনটেন্ট যদি আপনার ওয়েব সাইটে থাকে

২. হ্যাকিং ক্র্যাকিং অথবা পাইরেসি রিলেটেড কোন পোস্ট যদি আপনি শেয়ার করেন আপনার সাইটে

৩. প্রোপাগান্ডা সহিংসতা অথবা অস্ত্র মাদকদ্রব্য প্রচার করেন তাহলে 

৪. অনুমতি ছাড়া কারো ছবি বা কপিরাইট করা ভিডিও লেখা যদি আপনি ক্রেডিট ছাড়াই ব্যবহার করেন

৫.  ভিজিটরদেরকে স্বচ্ছতা এবং ক্লিয়ারিটি যদি না দেন অর্থাৎ যে বিষয়ের  আপনার আর্টিকেলে ঢুকেছে সেই বিষয়ে যদি স্পষ্ট ধারণা সে না পায় এবং সেখান থেকে যদি অন্য কোন জায়গায় ডাইরেক্ট করেন

৬.  যদি আপনার সাইটে কোন স্ট্রিমিং লাইট বিশ্বকাপ খেলা দেখা কোথায় আপনার সাইটের কোন পোস্টে থাকে সেই  ক্ষেত্রেও গুগোল অ্যাডসেন্স একাউন্টে পলিসি  ভায়োলেশন আন্ডারে সাসপেন্ড হতে পারে


ট্রাফিকের খেলায় ট্র্যাপ: বট বা ফেক ভিজিটর (Artificial Traffic)

দীর্ঘদিন যাবত অনেকের ইনকাম হচ্ছে না বলে রাতারাতি সাইটে ট্রাফিক এনে অনেক ইনকাম করার ফাঁদে পা দিয়ে অনেকে বিভিন্ন লাইভ খেলা স্ট্রিমিং অথবা অন অনুমোদিত স্ট্রিমিং লিংক সাইটে দিয়ে থাকেন অনেক  ভিজিটর আসার জন্য রাতারাতি এর জন্য কিন্তু আপনার একাউন্ট সাসপেন্ড হতে পারে নিচে কয়েকটি উল্লেখযোগ্য পয়েন্ট তুলে ধরছি

১. ইউটিউব ফেসবুক বা সোশ্যাল মিডিয়া থেকে স্প্যামিং করে  ভিজিটর আনা 

২. পিটিসি (PTC) সাইট বা কোনো বট (Bot) সফটওয়্যার দিয়ে ফেক ট্রাফিক জেনারেট করা।

Google সব সময় অর্গানিক ট্রাফিককে সবচেয়ে বেশি পছন্দ করে এবং অর্গানিক ট্রাফিক যদি আপনার সাইটে থাকে তাহলে আপনার সাইটের রেংকিং ও অনেক ভালো পজিশনে আসবে অর্গানিক ট্রাফিক আনার চেষ্টা করুন আপনার সাইটে


বিজ্ঞাপনের ফাঁদ এবং প্রতারণামূলক নেভিগেশন (Misleading Practices) 

অনেকেই এই ভুলটা সবচেয়ে বেশি করে আপনার একটি আর্টিকেলের ভিতরে এমন ভাবে বিজ্ঞাপন সেট করেন যে ভিজিটররা আপনার আর্টিকেলে ঢুকলে এত এত পরিমাণ অ্যাডভেটাইজ দেখে যার জন্য তারা ক্লিক করতে বাধ্য হয় এবং আপনি এমন পজিশনে এড লাগিয়ে রেখেছেন যেখানে ঢুকতে হলে তাদেরকে বাধ্য হয়ে অ্যাড দেখতে হবে অথবা অ্যাডি ক্লিক করতে হবে এইভাবে ভিজিটরদের সাথে ধোঁকা দেওয়া বা তাদের সাথে প্রতারণা করলে এটাকে বলে Site Behavior: Navigation: 

১. মিথ্যা স্ট্রিমিং বা ডাউনলোডের লোভ দেখানো (False claims of streaming content, or downloads): ভিজিটর টানার জন্য পেজে লিখে রাখা যে এখানে "লাইভ খেলা দেখা যাচ্ছে" বা "সরাসরি সিনেমা ডাউনলোড করুন", কিন্তু ভেতরে আসলে এই ধরনের কোনো কনটেন্ট বা ডাউনলোড লিংক না থাকা। এটি গুগলের চোখে বড় ধরনের প্রতারণা। 

২. অস্তিত্বহীন কনটেন্টের লিংক দেওয়া (Linking to content that doesn't exist): সাইটে এমন সব আকর্ষণীয় লিংক বা বাটন তৈরি করা, যেগুলোতে ক্লিক করলে কোনো পেজ ওপেন হয় না, অথবা ভাঙা লিংক (Broken Link) বা এরর পেজে (404 Error) নিয়ে যায়। ব্যবহারকারীদের বিভ্রান্ত করতেই মূলত এমনটা করা হয়। 

৩. অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর পেজে রিডাইরেক্ট করা (Redirecting users to irrelevant, or misleading webpages): পাঠক একটি নির্দিষ্ট বিষয়ে পড়ার জন্য আপনার লিংকে ক্লিক করল, কিন্তু আপনার সাইট তাকে স্বয়ংক্রিয়ভাবে রিডাইরেক্ট (Redirect) করে অন্য কোনো সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, জুয়া, কিংবা ক্ষতিকর ওয়েবসাইটে নিয়ে গেল। 

৪. ইচ্ছাকৃতভাবে বিভ্রান্ত করার জন্য তৈরি নেভিগেশন (Other types of navigation designed to intentionally mislead users): সাইটের ডিজাইন বা মেনুবার এমনভাবে তৈরি করা যা পাঠকদের কনফিউজড করে দেয়। যেমন— আসল 'Next' বা 'Close' বাটন লুকিয়ে রাখা, যাতে ভিজিটর বাধ্য হয়ে অন্য কোথাও ক্লিক করে। 

৫. নেভিগেশনের জায়গায় বিজ্ঞাপনের অনৈতিক ব্যবহার (Ads implemented in placements meant for navigation): সাইটের আসল নেভিগেশন বাটন (যেমন: Home, Menu, Next, Download) এর ঠিক গায়ের ওপর বা এমন জায়গায় বিজ্ঞাপন বসানো, যেখানে পাঠক মেনু মনে করে ভুলবশত বিজ্ঞাপনে ক্লিক করে বসে। একে গুগল "ইনভ্যালিড ক্লিক" জেনারেট করার উদ্দেশ্য হিসেবে গণ্য করে। 


একই নামে একাধিক অ্যাকাউন্ট খোলার চেষ্টা

আবার অনেকের এডসেন্স একাউন্ট সাসপেন্ড হয়ে উপরের কোনো কারণে নয় একটিমাত্র কারণ তারা একই নামে একাধিক এডসেন্স একাউন্ট খোলার চেষ্টা করে যদিও খুলেন সেটা বেশিদিন টিকবে না দুই এক দিন পরেই দেখবেন আবার সাসপেন্ড হয়ে গেছে কারণ এক ব্যক্তির নামে একটি এডসেন্স একাউন্টটি গুগল এলাও করে একাধিক খোলার চেষ্টা করলেই সাসপেন্ড হয়ে যাবে

১. আগের কোনো অ্যাকাউন্ট টার্মিনেট হলে, একই নাম বা একই পেমেন্ট ডিটেইলস দিয়ে নতুন অ্যাকাউন্ট খুললে সেটিও ব্লক হয়ে যায়। 

২. ট্যাক্স ইনফরমেশন বা আইডেন্টিটি ভেরিফিকেশনে জালিয়াতি করার চেষ্টা করলে সরাসরি অ্যাকাউন্ট ক্লোজ হয়। 


উপসংহার: সততা ও সতর্কতাই অ্যাডসেন্স বাঁচানোর চাবিকাঠি

পরিশেষে বলা যায়, গুগল অ্যাডসেন্স থেকে দীর্ঘমেয়াদে আয় করার কোনো ‘শর্টকাট’ রাস্তা নেই। সাময়িক কিছু ভিউ বা ক্লিকের লোভে গুগলের নিয়ম ভাঙলে, যেকোনো মুহূর্তে "Your account has been closed" মেইলটি আপনার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমকে এক নিমিষেই শেষ করে দিতে পারে। মনে রাখবেন, অ্যাকাউন্ট একবার হারালে তা ফিরে পাওয়া ভাগ্যের ব্যাপার। তাই ট্রাফিক ও আয়ের পেছনে অন্ধের মতো না ছুটে গুগলের পলিসি মেনে চলুন, সৎভাবে জেনুইন কনটেন্ট তৈরি করুন এবং ভিজিটরদের সঠিক তথ্য দিন। সততা ও সতর্কতাই পারে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আজীবন সুরক্ষিত রাখতে।


ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের এই পোষ্টটি পড়ার জন্য 


আমাদের সাথে যোগাযোগ: Sartybd@gmail.com

Post a Comment

0 Comments